মঙ্গলবার দুপুর ২টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত কাশেম মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেচর এলাকার লাল মিয়ার ছেলে। তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাপিতেচর এলাকা থেকে মাদক সেবন করা অবস্থায় কাশেমকে গ্রেফতার করে কুলিয়ারচর থানা পুলিশ। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যান। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে মাদক নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
.png)
কুলিয়ারচর থানা ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মাদক সেবন করা অবস্থায় মাদক কাশেম মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।