ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ১৭ মে ২০২৩
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

হবিগঞ্জ সদর উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার মানিকে আব্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুলাল সরকার একই গ্রামের যোগিন্দ্র সরকারের ছেলে।

জানা যায়, দুলাল সরকার পেশায় একজন টমটম চালক। প্রতিদিনের মতো বুধবার সকালে গ্যারেজে তার অটোরিকশা চার্জ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এতে দুলাল সরকার বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। দুলাল সরকারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!