দণ্ডপ্রাপ্ত রিদোয়ানুল কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মোক্তার আহাম্মদের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দীর্ঘতম বড়ুয়া দীঘু বলেন, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রিদোয়ানুলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে মৃত্যুদণ্ডের পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
.png)
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর রাতে নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মোহাম্মদ হোসেনের ভাড়া বাসার বাথরুমের দরজার লোহার ফ্রেমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নয় মাসের অন্তঃসত্ত্বা শানু আক্তারের লাশ উদ্ধার করা হয়। ঐ ঘটনায় রিদোয়ানুলের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেন শানু আক্তারের ভাই মো. ইসকান্দর। ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি ঐ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ১৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়। এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।