বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া।
.png)
নিহত নাসরিন উপজেলার চকপাড়া গ্রামের মজনু মিয়ার মেয়ে। পলাতক স্বামী হৃদয় গাজীপুর মহানগরীর মসলিসপুর এলাকার আলিমুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।
নিহত নাসরিনের ছোট ভাই পলাশ মিয়া বলেন, ‘বুধবার রাত ১১টা দিকে আমার বোন ও ভাগ্নিকে নিয়ে ঘুমিয়ে পড়েন বোনজামাই। এরপর সকাল ৮টার দিকে আমার বোনের রুমে গিয়ে দেখতে পাই বোনজামাই আর ভাগ্নি ঘরে নেই, আমার বোন ঘুমিয়ে রয়েছে। এরপর আমি আমার মাকে ডেকে আনি। পরে মা আর আমি বোনকে ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ওঠেনি। কাছে গিয়ে মা শরীরে হাত দিয়ে দেখেন শরীর ঠান্ডা হয়ে আছে। এরপর মা কান্নাকাটি শুরু করেন।’
নিহত নাসরিনের মা বিনা বলেন, ‘আমার মেয়েকে গলা টিপে হত্যা করে ওর স্বামী পালিয়েছে। আমার মেয়ের মুখ-ঠোঁট কালো হয়ে রয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। খুনি আমার মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যা করছে। গলায় আঘাতের চিহ্ন আছে।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহে উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। তবে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।