ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে গাঁজাসহ নারী আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২২:২৬, ৯ মে ২০২৩
গাজীপুরে গাঁজাসহ নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই কেজি গাঁজাসহ সুইটি আক্তার লীমা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার হাকিম পাগলার বাড়ি থেকে ঐ নারীকে আটক করা হয়। আটককৃত সুইটি আক্তার লীমা ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি গ্রামের শুভ মিয়ার স্ত্রী। সুইটি আক্তার গাঁজা বিক্রির জন্য শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার এলাকার হাকিম পাগলার বাড়িতে থাকেন।

শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. মিন্টু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার হাকিম পাগলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সুইটি আক্তার লীমা নামে ঐ নারীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!