[ দেশজুড়ে ]
চালক ঘুমিয়ে পড়ায় ট্রাক খাদে, আহত ১৩
চালক ঘুমিয়ে পড়ায় ট্রাক খাদে -ছবি: ডেইলি বাংলাদেশ
চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ায় ট্রাক খাদে পড়ে চালক-হেলপারসহ ১৩ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায়।
ট্রাকের যাত্রী আহত হাবিব খান জানান, ঢাকা থেকে পরিবারের সদস্য ও গৃহস্থালি মালামাল নিয়ে ট্রাকযোগে ঝালকাঠির নলছিটিতে যাচ্ছিলেন। পথি মধ্যে চালক ঘুমিয়ে পড়ায় তাদের বহনকারী ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রাকের ১১ যাত্রী ও চালক-হেলপার আহত হয়।
.png)
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিল কি-না তা জানা নেই।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!