ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ২২ মে ২০২৩
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলের শ্রমিক তুহিন হোসেনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার শিল্পশহর নওয়াপাড়ায় ঐ মিলের ভেতর বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত তুহিন হোসেন সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে বিদ্যুৎ বিভাগে শ্রমিকের কাজ করতেন। তুহিনের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানানা, তুহিন দুপুর ১টার দিকে মিলে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। মিলের অন্যান্য শ্রমিকরা তুহিনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শিল্প পুলিশের যশোর সাব জোন-২ এর নওয়াপাড়ার ক্যাম্পের এসআই আবু সুফিয়ান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!