[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় অস্ত্র মামলায় এক ব্যক্তির ২০ বছর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ায় একটি অস্ত্র মামলায় পৃথক ধারায় আবুল হোসেন আকরাম নামে এক আসামিকে ১২ বছর এবং ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আকরাম কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর চর মিলপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
.png)
মামলার নথি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) চার রাউন্ড বন্দুকের তাজা গুলিসহ আবুল হোসেন আকরামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আবুল হোসেন আকরামের বিরুদ্ধে অস্ত্র আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!