[ দেশজুড়ে ]
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় তহুরা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বেলগাছি গ্রামের মালিথাপাড়ার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ঐ দিন দুপুরে উপজেলার বেলগাছি গ্রামের বাড়ির সামনের রাস্তায় তিনি এ দুর্ঘটনার শিকার হন।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বৃহস্পতিবার দুপুরে তহুরা খাতুন বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে নেয় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!