ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ডাটাক্ষেতে নিয়ে গণধর্ষণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২৬ মে ২০২৩
প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ডাটাক্ষেতে নিয়ে গণধর্ষণ
ছবি: সংগৃহীত

যশোরে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে চার যুবক মিলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে ডাটা ক্ষেতের ভেতরে ধর্ষণের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোতয়ালি থানার পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব (২৮), একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু (৩২) ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত।

ওই তরুণী অভিযোগে উল্লেখ করেন, সাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার সঙ্গে ঘুরতে বের হন। বিভিন্ন স্থানে ঘোরার পর সন্ধ্যার দিকে একটি ডাটা ক্ষেতে নেন। সেখানে চার যুবক পালাক্রমে সারারাত ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

Advertisement

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় শুক্রবার ভোরে সাকিব, বাচ্চু ও মহাব্বত নামে তিনজনকে আটক করা হয়েছে। আর ওই তরুণীকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!