সোমবার রাতে উপজেলার ফরিজপুর এলাকা থেকে বৃদ্ধ নূরুল ইসলামকে গ্রেফতার করে দেবপুর ফাঁড়ি পুলিশ। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় ভাড়া আছেন। রোববার ২১ মে দুপুরে শিশুটির বাবা ও মা কাজের জন্য বাড়ির বাইরে গেলে বাড়ির মালিক নূরুল ইসলাম শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির আত্মচিৎকারে তার মা দৌড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
.png)
বুড়িচং থানার এসআই কাজী হাসানুজ্জামান জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সোমবার রাতে আসামি নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।