ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চকলেট কেনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০, ২৩ মে ২০২৩
চকলেট কেনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ফটো

সিরাজগঞ্জে তাড়াশে চকলেট কেনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে নায়েব নামে দুই সন্তানের জনককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে পৌর এলাকার রঘুনীলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নায়েব আলী রঘুনীলী গ্রামের ফজলুল রহমানের ছেলে।

ধর্ষণে গুরুতর অসুস্থ শিশুকে সন্ধ্যায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এসআই আব্দুস সালাম।

জানা যায়, রঘুনীলী গ্রামের বাসিন্দা নায়েব আলী বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশীর সাড়ে তিন বছরের মেয়ে শিশু বেড়াতে এলে তাকে চকলেট কেনে দেয়ার প্রলোভনে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে অবরুদ্ধ করে রাখে। পরে ৯৯৯-এ কল করলে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নায়েব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফফাত আরা বলেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!