ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদপানে প্রাণ গেল শিক্ষার্থীর

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ২৮ মে ২০২৩
মদপানে প্রাণ গেল শিক্ষার্থীর
ফাইল ছবি

নওগাঁর মান্দায় অতিরিক্ত মদপানে আমিনুল ইসলাম শান্ত (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত আমিনুল ইসলাম শান্ত উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ঐ এলাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার (২৭ মে) বিকেলে নিজ বাড়িতে অতিরিক্ত পরিমাণে চোলাই মদপান করে অসুস্থ হয়ে পড়েন আমিনুল ইসলাম শান্ত। পরে তাকে ঐ দিন সন্ধ্যার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অত্র থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মান্দা
লিংক সফলভাবে কপি হয়েছে!