[ দেশজুড়ে ]
ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিক নিহত
প্রতীকী ছবি
যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। রোববার সাড়ে ৫টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া মজুমদার অটোরাইচ মিলের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম মণিরামপুর উপজেলার ঠাকুরিয়া ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের মহসিন গাজীর মেয়ে। তিনি চুন কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত ঐ নারী বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চেঙ্গুটিয়ায় মজুমদার অটোরাইচ মিলের পেছনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
অভয়নগর থানার এসআই গোলাম জানান- স্থানীয়রা থানায় খবর দিলে, তিনি জিআরপি পুলিশকে খবর দেয়। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!