নিহতরা হলেন, ধনবাড়ি উপজেলার পাইকা গ্রামের মাইনুউদ্দিন (৫০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩০), ছেলে সিয়াম (৩) ও একই গ্রামের ভ্যানচালক ফরহাদ। নিহতরা সবাই ভ্যান যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোভ্যান তিনজন যাত্রী নিয়ে মধুপরের দিকে যাচ্ছিলেন। ঐ সময় বেপরোয়া গতির বিনিময় পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাওয়ার পথে বাসটি গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হন একজন। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, ঘটনাস্থল থেকে তিনজন ও হাসপাতাল থেকে একজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় ঘাতক বিনিময় পরিবহন নামে বাসটি জব্দ করা হয়েছে।