[ দেশজুড়ে ]
পানির নিচে ডুবে ছিল মাইশার মরদেহ
প্রতীকী ছবি
শেরপুরের নালিতাবাড়িতে পুকুরের পানিতে ডুবে মাইশা নামে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বাগিচাপুর গ্রামের কৃষক দুদু মিয়ার দেড় বছর বয়সী কন্যাশিশু মাইশা সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। বেশ কিছু সময় মাইশাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকেন। এক পর্যায়ে পুকুরে নেমে খুঁজতে থাকলে পানির নিচে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানার ওসি এমদাদুল হক বলেন, এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নালিতাবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!