দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসাইন আনোয়ারা উপজেলার গহিরা দোবাশীরহাট এলাকার আহমদুর রহমানের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, সোনা চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোহাম্মদ হোসাইনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
.png)
২০১৪ সালের ৩০ অক্টোবর সকালে দুবাই থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ হোসাইন। ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তার শরীর তল্লাশি করে দুইটি কাপড়ের বেল্টের ভেতর থেকে ৮২টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন নয় কেজি ৫৬৪ গ্রাম। এ ঘটনায় তার বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
২০১৫ সালের ২০ মার্চ ঐ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। একই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।