ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্ত্রীরও 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ২ জুন ২০২৩
স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্ত্রীরও 
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- একই গ্রামের আব্দুল গফুর মিজির ছেলে মো. মমিন মিজি (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬০)।

স্থানীয়রা জানান, মমিন মিজি বাড়িতে কবুতর পালতেন। বাচ্চা বিড়ালে খেয়ে ফেলায় কবুতর ঘরের দুই পাশে বিদ্যুতের তার জড়িয়ে দেওয়া হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কবুতর দেখতে গিয়ে ঐ বিদ্যুতের তারে জড়িয়ে যান মমিন মিজি। তাকে উদ্ধার করতে যান স্ত্রী নুরজাহান। এতে দুইজনই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মমিন মিজি এবং নুরজাহান বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Advertisement

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!