[ দেশজুড়ে ]
আড়াই হাজার কেজি চিনিসহ চোরাকারবারি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ফুলপুরে ২ হাজার ৫০০ কেজি চিনিসহ সুমন শেখ (১৯) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন শেখ একই উপজেলার বওলা ইউনিয়নের বওলা গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবত চোরাইপথে ভারতীয় চিনি শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসতেন সুমন শেখ। এরপর সেগুলো বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি পরিচালনা করে একটি পিকআপ জব্দ করে ২ হাজার ৫০০ কেজি চিনিসহ চোরাকারবারি সুমন শেখকে গ্রেফতার করা হয়।
.png)
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, সুমন শেখের মতো আরও অনেক চোরাকারবারি রয়েছে। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গ্রেফতার সুমন শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!