বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উমর খয়ইম।
তিনি বলেন, রাত দুইটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই চায়ের দোকান, মুদির দোকান ও ভাঙারি জাতীয় অনেক মালামালের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
.png)
তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেষ্টা চলছে।