[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক উল্যাহ (৬৮) উপজেলার মধ্য নাজিরপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, ঐ ব্যক্তি চৌমুহনী পৌর সভার চৌরাস্তা মোড় এলাকার রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ঐ সময় ট্রাকচালক ও তার সহকারী কৌশলে পালিয়ে যান।
.png)
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি বেগমগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!