মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল তাদের সাক্ষ্যগ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
.png)
এ মামলায় এখন পর্যন্ত আদালত ২২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ আগস্ট দিন ধার্য রয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার সকালে মামুনুল হককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। এ সময় আদালতপাড়ায় মামুনুল হকের অনুসারীদের উপস্থিতিও দেখা যায়। সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়।