ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়িতে হুইস্কি-বিয়ারসহ যুবক আটক

নালিতাবাড়ি (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ৯ জুন ২০২৩
নালিতাবাড়িতে হুইস্কি-বিয়ারসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়িতে ২৪ বোতল হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪।

শুক্রবার ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ঐ এলাকার ফছির উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ জানায়, শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২৪ বোতল হুইস্কি এবং ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেলকে আটক করে র‌্যাব।

Advertisement

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানা জানান, আটক আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!