বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল তাদের আটক করে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই বাদল জানান, বিকেলে রেলস্টেশন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারির প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।
.png)
গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।