ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা চাপায় প্রাণ গেল কলেজছাত্রের

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ৯ জুন ২০২৩
অটোরিকশা চাপায় প্রাণ গেল কলেজছাত্রের
সিসিটিভি ফুটেজ -ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার চাপায় রবিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে পৌর শহরের উত্তর বাজারের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রবিন উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামের খা বাড়ির হিটলার মিয়ার ছেলে এবং ঢাকার বাঙলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গত তিন দিন আগে রবিন ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। শুক্রবার বিকেলে রবিন মোটরসাইকেলযোগে উত্তর বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!