[ দেশজুড়ে ]
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আবুল মনসুর (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে র্যাব ও পুলিশ। শুক্রবার বিকেলে বরিশাল থেকে তাকে আটক করা হয়।
আবুল মনসুর উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শিমুলাটিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, মনসুর স্থানীয় চামটা বাজারে ইলেকট্রনিক মেকানিকের কাজ করেন। গত ১ জুন বাজার সংলগ্ন এলাকার এক শিশু (১০) একটি নষ্ট বৈদ্যুতিক ফ্যান মেরামত করার জন্য তার দোকানে যায়। এ সময় মনসুর দোকান ঘরের দরজা বন্ধ করে ঐ শিশুর মুখ চেপে ধরে যৌন নিপীড়ন চালান।
.png)
ঐ শিশুর বাবা জানান, ছেলে দোকান থেকে বের হয়ে কান্নাকাটি করে এ ঘটনা জানায়। এরই মধ্যে বাজারে উপস্থিত জনতা দোকান ঘর ঘেরাও করলেও কৌশলে পালিয়ে যান মনসুর। ঐ রাতেই নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন ঐ শিশুর বাবা।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, আত্মগোপনে থাকা ঐ বৃদ্ধকে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় পুলিশ ও বরিশাল সদর র্যাবের যৌথ অভিযানে বরিশাল সদর থেকে আটক করে নান্দাইল মডেল থানায় আনা হয়। তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নান্দাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!