শনিবার সকালে গ্রেফতার করে দুপুরেই আসামিদের আদালতে তোলা হয়। পরে আদালত আসামিদের জেলহাজতে পাঠান। গ্রেফতারকৃতরা হলেন- বাগমারা উপজেলার দেউলা গ্রামের মাসুদ রানা (৩০), মিঠু হোসেন (৩২), উত্তর একডালা গ্রামের নাহিদ হাসান (২৫) এবং যাত্রাগাছি গ্রামের সিজার মাহমুদ (২২)।
জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কসবা মোড় এলাকা থেকে হৃদয় হোসেন নামে এক তরুণকে ঐ চার যুবক অপহরণ করেন। ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ড এলাকার একটি ঘরে নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা। এ সময় ঐ তরুণের কাছ থেকে একটি মুঠোফোন ছিনিয়ে নেন তারা। এছাড়া অপহরণকৃত হৃদয়ের বিকাশ হিসাবের গোপন নম্বর সংগ্রহ করে একজন এজেন্টের মাধ্যমে ১৫ হাজার টাকা তোলেন। একইসঙ্গে হৃদয়ের বাবার কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন অপহরণকারীরা।
.png)
এ ঘটনায় অপহৃতের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, অবরুদ্ধ তরুণকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আসামিদের আদালতের জেলহাজতে পাঠানো হয়েছে।