[ দেশজুড়ে ]
সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মৃদুল নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাইমাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মৃদুল একই এলাকার নারায়ণ সরকারের ছেলে।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মৃদুল সকালে উপজেলার বাইমাইল গ্রামের আব্দুল হাসেমের বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে মৃদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!