নিজ কক্ষে ডেকে মাদরাসাছাত্রের ‘সর্বনাশ’ করলেন শিক্ষক
জামালপুরের মেলান্দহে বলাৎকারের অভিযোগ মাদরাসার শিক্ষক শাহাদাত হোসেনকে (২০) কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার দুপুরে দুরমুঠ কলাবাধায় মদিনাতুল নুরানীয়া হাফেজিয়া মাদরাসার ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়।
শিক্ষক শাহাদাত হোসেন মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাধা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
বলাৎকারের শিকার ওই শিশুর পরিবারের অভিযোগ, নির্যাতিত ছাত্রটি ওই মাদরাসার আবাসিক শাখায় থেকে থেকে পড়াশোনা করতো। মা-বাবা ঢাকায় থাকেন। তার আরো একটি ভাই স্কুলে পড়ে। বাড়িতে সে তার দাদির কাছে থেকে মাদরাসায় আবাসিক হিসেবে থাকতো। এর আগেও শিক্ষক শাহাদাত হোসেন তাকে বিভিন্ন সময় বলাৎকারের চেষ্টা করেন। বিষয়টি যেন কাউকে না জানায় সেজন্য তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি দিতেন। এ অবস্থায় রোববার (৫ জুন) দিবাগত রাতে নিজ কক্ষে ডেকে নেন শিক্ষক শাহাদাত।
.png)
এ সময় তাকে জোরপূর্বক বলাৎকার করেন এবং ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে বিষয়টি মাদরাসার অন্য শিক্ষার্থীদের কাছে বললে অন্য শিক্ষার্থীরা মিলে বিষয়টি তার এক ভাইকে জানালে পুরো ঘটনা ফাঁস হয়ে যায়। বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানায় জানালে মেলান্দহ থানা পুলিশ ওই মাদরাসা শিক্ষককে গ্রেফতার করে।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় রোববার বিকেলে ছাত্রের দাদি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত ছাত্রকেও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।