ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘সিক্স মার্ডার’ মামলার আসামি শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৩ জুন ২০২৩
‘সিক্স মার্ডার’ মামলার আসামি শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত ‘সিক্স মার্ডার’ মামলার আসামি শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী লালু

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামি শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে লালুকে (৩০) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃত শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী লালু উখিয়ার ব্লক-ই এর ১২-নম্বর ক্যাম্পের আব্দুল মোতালেবের ছেলে। রোববার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-১৮ ব্লকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী। 

সোমবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। 

Advertisement

তিনি জানান, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লকের সামনে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক এক আসামি অবস্থান করছে বলে খবর আসে। পরে এপিবিএন সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী লালুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, লালু বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে উখিয়া থানায় ছয়টি হত্যা, অস্ত্রসহ ও অন্যান্য মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!