ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দাঙ্গা-হামলা কমাতে অভিযান, ৯৯ দেশীয় অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ১৫ জুন ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় দাঙ্গা-হামলা কমাতে অভিযান, ৯৯ দেশীয় অস্ত্র উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দাঙ্গা-হামলা কমাতে অভিযান চালিয়ে ৯৯টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পানিশ্বর এলাকায় অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে- পল ১২টি, ছল ৮টি, বর্শ ৪টি, বাঁশের কঞ্চি (মাথা সুচালো) ৩৪টি ও লাঠি ৪১টি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, উপজেলায় ছোট ছোট ব্যাপারে ঝগড়া শুরু হয়ে যায়। পরে তা মারামারি ও দাঙ্গায় রূপ নেয়। ঝগড়ায় যেন কোনো মানুষের প্রাণের ক্ষতি না ঘটে এজন্য জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে সরাইল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার পানিশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে পুলিশের এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!