ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ‘নুরু গ্যাংয়ের’ প্রধানসহ গ্রেফতার ৪

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ১৬ জুন ২০২৩
ফেনীতে ‘নুরু গ্যাংয়ের’ প্রধানসহ গ্রেফতার ৪
গ্রেফতারকৃতরা - ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর ‘নুরু গ্যাংয়ের’ প্রধানসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে- কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ফেনী শহরের রামপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‍্যাবের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় গ্যাংয়ের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘নুরু গ্যাংয়ের’ প্রধান মাহিদুল ইসলাম সুজন (১৪), তার সহযোগী নুরুল ইসলাম নিশাত (১৬), মো. সাইদ (১৫) এবং মো. রায়হান হোসেনকে (১৫) গ্রেফতার করা হয়।

Advertisement

ফেনী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার গ্রেফতারকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোরদের এ দল ফেনী শহর এলাকায় রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, মাদক সেবন, চাঁদাবাজি, এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!