[ দেশজুড়ে ]
রাজাপুরে শিশুধর্ষণ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার শাহিন -ফাইল ফটো
ঝালকাঠির রাজাপুরে শিশুধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড় ১১টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. শাহিন হাওলাদার উপজলার বড় কবর্তখালী গুছগ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৩০ মে রাত ৮টার দিক বিদ্যুৎ না থাকায় ভিকটিম শিশুটি তার মায়ের সঙ্গে বাহিরে বের হয়। পেছন থেকে শাহিন ঐ শিশুটিক মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে জরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
চিকিৎসা শেষে ১৫ জুন দুপুরে রাজাপুর থানায় শাহিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ঐ শিশুর পরিবার। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করে।
রাজাপুর থানার ওসি পুলক চদ্র রায় বলন, শুক্রবার সকালে শাহিনকে ঝালকাঠি আদালতে পাঠানা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!