ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পাচারকালে ২১৮ বস্তা চিনি উদ্ধার, আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ১৬ জুন ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পাচারকালে ২১৮ বস্তা চিনি উদ্ধার, আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপ থেকে ১০ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকা থেকে চিনিসহ তাদের আটক করা হয়।

আটক মো. মাসুম পারভেজ (৩২) জেলার কসবা উপজেলার রানিয়ারা এলাকার আব্দুল মালেকের ছেলে, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. টিপু সরকার (৩০), একই এলাকার খোকন মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২৫) ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার দয়াসুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে মো. সোহাগ সরদার (২৫)।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শুক্রবার দুপুরে খবর আসে ভারত থেকে অবৈধভাবে আনা চিনি পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপসহ ৪ জনকে আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ১৫৮ বস্তা ভর্তি ও দুটি পিকআপ ভ্যান থেকে ৬০ বস্তা; মোট ২১৮ বস্তা থেকে ১০ হাজার ৭৫০ কেজি চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!