[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার
উদ্ধারকৃত লজ্জাবতী বানর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার উপজেলার ফুলছড়া চা বাগানে লজ্জাবতী বানর দেখতে পেয়ে স্থানীয়রা শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বানরটিকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
.png)
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!