[ দেশজুড়ে ]
জামালপুরে ৪০ বোতল মদসহ ২ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরে ৪০ বোতল নিষিদ্ধ মদসহ হারুন মিয়া ও আবু কাউছার নামে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে শহরের ডাকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হারুন মিয়া নেত্রকোণার দুর্গাপুরের আব্দুর সালামের ছেলে ও আবু কাউসার একই উপজেলার সাইদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
.png)
তিনি জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডাকপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় হারুন মিয়া ও আবু কাউসারকে গ্রেফতার করা হয়। পরে তাদের থেকে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ, ১টি মোবাইল ও নগদ ৮৮০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে জামালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!