ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়াইহাজারে এক রাতে চার বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ১৯ জুন ২০২৩
আড়াইহাজারে এক রাতে চার বাড়িতে ডাকাতি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে দুই ইউনিয়নে চারটি বাড়িতে ডাকাতির এসব ঘটনা ঘটে। এ সময় চারটি বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাত দল।   

জানা গেছে, রাত ২টার দিকে একইসঙ্গে কদমতলী গ্রামের সৌদি প্রবাসী আলমের এবং নজরুলের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নজরুলের ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। আলমের ঘর থেকে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে করে। 

অপরদিকে, একই রাতে ৩টার দিকে ব্রাক্ষন্দী ইউনিয়নের নরিংদী গ্রামের মহিজউদ্দিন এবং হাবিজউদ্দীনের বাড়িতেও হানা দেয় ডাকাত দল। ওই দুটি বাড়ি থেকে ডাকাত দল নগদ ৩৫ হাজার টাকা ও প্রায় ১৫/২০ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়।  

Advertisement

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এসব ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!