ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় গুলিসহ পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ১৯ জুন ২০২৩
চকরিয়ায় গুলিসহ পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম মিন্টু (৩৬) নামে এক পলাতক আসামিকে রাইফেলের গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী রিজার্ভ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদুল ইসলাম মিন্টু ওই এলাকার মৃত ছুরত আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভ পাড়া এলাকায় চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী নেতৃত্বে থানার এসআই মানিক কুমার ও সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পূর্ব ডুমখালী রিজার্ভ পাড়া এলাকায় তিন মামলার পলাতক আসামি জাহিদুল ইসলাম মিন্টু প্রকাশ মিন্টুইয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে ৫টি শর্টগানের কার্তুজ, ২টি শর্টগানের খালি কার্তুজ, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং ১ রাউন্ড চায়না রাইফেলের খালি খোসা উদ্ধার করা হয়।

Advertisement

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার এসআই রাজীব চন্দ্র সরকার।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গুলি
লিংক সফলভাবে কপি হয়েছে!