ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ২০ জুন ২০২৩
কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আরাফাত- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের সদর উপজেলা থেকে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরাফাতকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুল আলম খান। এর আগে, সোমবার রাত ৯টার দিকে কক্সবাজার সদরের কলাতলী এলাকা থেকে আরাফাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরাফাত কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার কলাতলী এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরাফাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি প্রস্তুতি, চুরি, ছিনতাইসহ পাঁচটির অধিক মামলা রয়েছে।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আরাফাত কক্সবাজারের ছিনতাই চক্রের একজন সক্রিয় সদস্য এবং বিভিন্ন সংঘবদ্ধ অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এছাড়া তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!