মৃত ছাত্রী উখিয়ার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি আর্দশ গ্রামের আবদুর রহিমের মেয়ে শারমীন আকতার (১৪)। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শারমীনের স্বজন ও এলাকাবাসীর দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বললেও পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শারমীনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
.png)
এ বিষয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।