ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাগ্নিকে হত্যা করে পানির ট্যাংকে ফেলে দেন মামা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ২৩ জুন ২০২৩
ভাগ্নিকে হত্যা করে পানির ট্যাংকে ফেলে দেন মামা
গ্রেফতারকৃত সুমন মিয়া

টাঙ্গাইলের ঘাটাইলে তিন বছর বয়সী ভাগ্নিকে হত্যা করে পানির ট্যাংকে ফেলে রাখার অভিযোগ উঠেছে সৎ মামা সুমন মিয়ার বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ চাকপাড়া গ্রামের মামা সুমনের বাড়ির পানির ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম তুলি আক্তার। সে মুরাইদ চাকপাড়া গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

নিহতের পরিবার জানায়, তুলির নানি মরিয়ম বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিজ বাড়িতে রাখার কথা বলে নিয়ে যান। তুলির মামা সুমন নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তার দুলাভাইকে (তুলির বাবাকে) ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তার মেয়েকে হত্যা করা হবে বলে হুমকি দেন। শুক্রবার সকালে তাকে খুঁজতে তার বাবা-মা তুলির মামার বাড়ি যান। এ সময় তুলির মামা ও পরিবারের অন্যান্য লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এলাকাবাসী তুলির মামা সুমন মিয়ার স্ত্রী সুমাইয়া বেগম ও নানি মরিয়মকে আটক করেন।

Advertisement

খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ সুমনকে আটক করতে সক্ষম হয়। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পানির ট্যাংক থেকে তুলির লাশ উদ্ধার করে পুলিশ।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, ভাগ্নিকে হত্যার কথা স্বীকার করেছেন সুমন। এ ঘটনায় সুমন, তার মা মরিয়ম বেগম এবং স্ত্রী সুমাইয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!