শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নব্বইরশী বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- উপজেলার উত্তর তাফালবাড়িয়া গ্রামে মনিরা বেগম, সারমিন আক্তার, ফারজানা আক্তার হিরা, মুক্তা, সজিব শেখ ও ছোটপরি গ্রামের ফজলুর রহমান। তাদের ফজলুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বাসটি শরণখোলা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে নব্বইরশী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এরপর বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনার পরই বাসের চালক, হেলপার, সুপারভাইজার পালিয়ে যান।
.png)
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসটি উদ্ধারের কাজ চলছে।