[ দেশজুড়ে ]
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ফরিদপুরের অ্যাম্বুলেন্স বিস্ফোরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় সড়কের ডিভাইডারের (রেলিং) সঙ্গে ধাক্কা লেগেই মুহূর্তের মধ্যেই অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল। বেলা পৌনে ১২টার দিকে ভাঙ্গার মালিগ্রামে পৌঁছালে অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়। এ সময় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়।
তারা আরো বলেন, মুহূর্তের মধ্যেই আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের সাত যাত্রী মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।
.png)
হাইওয়ে পুলিশ মাদারীপুর জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে- সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!