ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৬০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২৪ জুন ২০২৩
৬০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার পূর্বধলায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার হেরোইনসহ ইসমাইল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে নেত্রকোণার পূর্বধলা থানাধীন মহিষবেড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাসমহল গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

জানা যায়, রাতে ইসমাইল একটি অটোরিকশায় ৬০০ গ্রাম হেরোইন নিয়ে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অটোরিকশাটিও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৬০ লাখ টাকা।

র‌্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন ইসমাইল। তার বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!