[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩৮ গ্রাম হেরোইনসহ মো. রেজাউল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। আটক মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৫২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মানিকচর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বুধবার বিকেল ৪টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১২।
র্যাব জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর নিউ রুপালী হোটেলের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৩৮ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সঙ্গে থাকা মাদক ক্রয়/বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং নয় হাজার টাকা জব্দ করা হয়।
.png)
র্যাব আরো জানায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার মো. আবুল হাসেম সবুজ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!