[ দেশজুড়ে ]
হোসেনপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে আড়াই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে গাজীপুর জেলার টঙ্গী মিরাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম রানা হোসেনপুর উপজেলার গড়মাছুয়া গ্রামের আমান উল্লাহর ছেলে।
জানা যায়, একটি মামলায় রবিউল ইসলাম রানার সাজা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, আড়াই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে রবিউল ইসলাম রানা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!