[ দেশজুড়ে ]
বেনাপোলে ইয়াবাসহ ২ নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি।
আটক নারীরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আবুল বাশারের স্ত্রী রেশমা খাতুন (৩৫) ও নজরুল ইসলামের স্ত্রী সুইটি (৩০)। তারা উভয়ই বেনাপোল থানা এলাকার বাসিন্দা।
শনিবার দুপুরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক লাবুর বসতবাড়ির সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
.png)
যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, এ বিষয়ে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!