ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল নাতির, হাসপাতালে নানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯, ২৬ জুন ২০২৩
কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল নাতির, হাসপাতালে নানি
ফাইল ফটো

লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যান চাপায় মো. ফরহাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের নানি আফরোজা বেগম।

রোববার সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগর উপজেলাধীন নূরিয়া হাফেজিয়া মাদরাসা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ কমলনগর উপজেলার চরফলকন গ্রামের ইয়াসিন হাজি বাড়ির মো. জামালের ছেলে। 

নিহতের স্বজন মোহাম্মদ উল্যাহ বলেন, নানি আফরোজাকে নিয়ে অটোরিকশায় উপজেলার কড়ইতোলা থেকে হাজিরহাটের দিকে যাচ্ছিলেন ফরহাদ। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। এ সময়  দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটিও। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে ফরহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার নানি আফরোজা বেগমকে একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!