[ দেশজুড়ে ]
কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে মাদক মামলায় গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে তাকে রোববার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার বক্তারপুর এলাকার খৈইকড়া সড়ক থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শফিকুল জেলার শ্রীপুর উপজেলার বর্মি এলাকার হরতকিরটেক গ্রামের মাইন উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম)।
.png)
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গে নিয়ে উপজেলার বক্তারপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এ সময় শফিকুলকে বক্তারপুর মার্কেট এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!