ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামুতে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ১৯ জুন ২০২৩
রামুতে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের রামু উপজেলা থেকে ইয়াবাসহ নাছিমা আক্তার নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

রোববার (১৮ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নাছিমাকে আটক করা হয়। এ সময় নারীর দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে র‍্যাব।

আটক নাছিমা আক্তার (২৮) নাইক্ষ্যংছড়ি ধুছড়ি ইউনিয়নের লেমুছড়ি ৭  নম্বর ওয়ার্ডের মতিউর রহমানের স্ত্রী।

Advertisement

সোমবার বিকেলে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নাছিমা স্বীকার করেন; তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং পাশের সীমান্ত এলাকা টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছেন। গ্রেফতার আসামি ও উদ্ধার মাদক রামু থানায় হস্তান্তর  করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!